শরীর এবং স্বাস্থ্য দুটোই আপনার তাই সিধান্তটা আপনারই
আমাদের দৈনন্দিন জীবনে মাঝে মধ্যেই আমাদের নিজেদের জন্য বা আমাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের সকলকেই স্বাস্থ্যসেবা কেন্দ্র বা হাসপাতালের দরজায় পাড়ি জমাতে হয়।
শরীর এবং স্বাস্থ্য দুটোই আপনার তাই সিধান্তটা আপনারই
বর্তমান এই ডিজিটাল তথ্য ও প্রযুক্তির যুগে আপনি নিজের জন্য বা পরিবারের যে কারো স্বাস্থ্য সমস্যার জন্য হুট করেই যেখানে সেখানে পারি জমাবেন না। আপনার আশে পাশের চেনা পরিচিত মানুষ গুলোর মধ্যে কেউ একজন হয়তো কোন হাসপাতাল কর্মী কিংবা ডাক্তার, তাদের সাথে কথা বলে আগে জেনে নিন কোথায় গেলে আপনি দ্রুত আপনার সমস্যার সমাধান পেতে পারেন। কারন আজও আমাদের দেশের অনেক জায়গায় স্বাস্থ্যসেবা কেন্দ্র নামে থাকলেও গুনগত মান ও সেবার কোনটিই নেই।
কিছু কিছু চেক-আপ সেন্টার বা ডায়াগনষ্টিক সেন্টার গুলোতে রোগ নির্নয়ের মান সম্মত কোন দক্ষ চিকিথসা প্রযুক্তিও নেই এবং বাংলাদেশ সরকার কর্তক অনুমোদিত শিক্ষা কেন্দ্র থেকে সনদ প্রাপ্ত দক্ষ মেডিকেল টেকনোলজিষ্ট ও নার্স নেই। কিন্তু তাদের রয়েছে ভয়াবহ কিছু ব্যবসায়িক সিন্ডিকেট। আবার অনেক ক্ষেত্রে আপনার সঠিক নমুনাও তারা সংগ্রহ করতে ব্যার্থ হয়। কিন্ত টেস্ট করুক না করুক আপনাকে একটি রিপোর্ট ঠিকি হাতে ধরিয়ে দিয়ে টাকা নিবে।
আবার অনেক সেবা প্রতিষ্টান গুলো আপনার রোগ নির্নয়ের জন্য সঠিক নমুনা সংগ্রহ করবে, তাদের সরকার কর্তক অণূমোদিত প্রতিস্টান থেকে সনদ প্রাপ্ত ডাক্তার, মেডিকেল টেকনোলজিষ্ট এবং নার্স আছে কিন্ত তারা স্বাস্থ্যসেবা ও রোগ নির্নয়ের গুনগত ও মান সম্পর্কে কোন ধারনা নেই। তাই আপনি যদি কোন শারীরিক জটিল সমস্যায় ভুগেন তাহলে ডাক্তারের কাছে যাওয়ার আগে ভালো করে জেনে নিন কোন প্রতিষ্টানে গেলে আপনি মান সম্মত রোগ নির্নয়ের মাধ্যমে সঠিক চিকিথসা সেবাটি পাবেন।
মনে রাখবেন নিজের কিংবা পরিবারের যে কোন কারো স্বাস্থ্য সমস্যা নিয়ে কখনো সস্তা খুজতে যাবেন না। কারন আপনি সুস্থ থাকলে হয়তো অনেক কিছু করতে পারবেন। অনেকেরই ধারনা ব্যায়বহুল স্বাস্থ্য সেবা কেন্দ্র গুলোতে অহেতুক অনেক টাকা হাতিয়ে নেয়া হয়। এই কথাটি অনেকাংশেই সত্য নয় আবার কিছু প্রতিষ্টান যে এমনটা করেন তা প্রমানিত। আমাদের বাংলাদেশে এখন বেশ কিছু প্রতিষ্টান আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা প্রদান করছে। কিছু আন্তর্জাতিক মানের ল্যাবরেটরিও প্রতিষ্টিত হয়েছে যাদের রিপোর্ট গুলো শুধু এদেশেই নয় আন্তর্জাতিক অংগনেও গ্রহনযোগ্য।
আপনারা চাইলে আমাদের এই ব্লগেও বিভিন্ন রোগের ভালো ডাক্তার ও রোগ নির্নয়ের জন্য আন্তর্জাকিত মান সম্পন্ন ল্যাব কোথায় আছে সে বিষইয়ে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন।
বিঃদ্র- এখানে আপনি স্বাস্থ্য ও স্বাস্থ্যসেবা সম্পর্কিত তথ্য জানতে পারবেন এর জন্য কোন বেনিফিট নেয়া হয় না। আমাদের পরামর্শই আপনাকে মানতে হবে এমনটি নয়।
Comments
Post a Comment